জামালপুর সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন এর রাধানগর গ্রামে জন্ম মোঃ সেলিম আল মামুন এর। তিনি পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। দীর্ঘ এক যুগ এর অধিক সময় ধরে রাজনীতিতে সম্পৃক্ত। ছাত্র রাজনীতি দিয়েই তার পথ চলা শুরু। মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এর হাত ধরে তিনি রাজনীতিতে আসেন। রাজনীতির শিক্ষাগুরু আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান।
মোহাম্মদ সেলিম আল মামুন তারা রাজনৈতিক জীবনে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান আদর্শকে বুকে ধারণ করে লালন করে এবং পালন করে কাজ করে যাচ্ছেন। তার দীর্ঘ পথ চলায় তার সহযোদ্ধা হিসেবে তাকে সার্বিক সহযোগিতা করেছেন এবং করে যাচ্ছেন পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেল।
মোহাম্মদ সেলিম আল মামুন সবার কাছে দোয়া চেয়েছেন, তিনি যেন তাঁর রাজনৈতিক জীবনে মানুষের উপকার ও সমাজ সেবামূলক কাজ করে যেতে পারেন।